বয়সটা বেড়েছে। আগের মতো ফর্মও নেই৷ চারদিক থেকে সমালোচনা ধেয়ে আসছিল তামিমের দিকে। গত ম্যাচেও বলের সাথে পাল্লা দিয়ে রান না তোলায় সমালোচনার ঝড় বয়ে গেছে। এই সব বন্ধ করতে প্রয়োজন ছিল একটি ভালো ইনিংসের। বাংলাদেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যান তা করেও দেখালেন।
![]() |
| ©ক্রিকইনফো |
জিম্বাবুয়ের বিপক্ষে ১৫৮ রানের ইনিংসটি ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ। এর আগে ১৫৪ রানের ইনিংসটাও তারই ছিল।
গতকাল যারা তামিমের সমালোচনা করছিলেন, আজ হয়তোবা হাত তালি দিচ্ছেন। তবে কোথায় যেন আমাদের ঘাটতি রয়ে গেছে। নিঃসন্দেহে তামিম ইকবাল বাংলাদেশের সেরা ব্যাটসম্যান। খারাপ সময়ে তার পিছু লাগতে আমরা একটুও পিছপা হইনি। গঠনমূলক আলোচনা তো দূরে, গালাগালি করতেও ছাড়ি না৷ এমন কেন আমরা? এসব করে লাভটা কি! আমরা কি পারি না, আরেকটু ধৈর্যশীল হতে। পারিনা আরেকটু ম্যাচুরিটির পরিচয় দিতে। আশা রাখি, এ জাতি তামিমকে তার যোগ্য মর্যাদা দিবে।

0 মন্তব্যসমূহ