অঘোষিত ফাইনালে মুখোমুখি বাংলাদেশ - ভারত

আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটায় টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। জয়ের জন্য দুই দলেই মুখিয়ে রয়েছে।

©ক্রিকইনফো

প্রথম ম্যাচে ভারতকে হারিয়ে রীতিমতো চমক দেখিয়েছিল বাংলাদেশ। আর মুশফিকুর রহিম খেলেছিলেন ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস। সিরিজে ফিরে আসতে ভারতও সময় নেয় নি। দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে। রোহিত শর্মার আগ্রাসী ব্যাটিংয়ে গুড়িয়ে দিয়েছেন বাংলাদেশের বোলিং লাইন-আপ। যা সিরিজটিকে দর্শকদের কাছে আরও জনপ্রিয় করে তুলেছে।

বাংলাদেশের সামনে রয়েছে ইতিহাস ছোয়ার হাতছানি। বাংলাদেশ কি পারবে ভারতকে হারিয়ে সিরিজটি নিজেদের করে নিতে! শুভকামনা রইল টাইগার বাহিনীর জন্য।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ