![]() |
| সূত্রঃ ইন্টারনেট |
এর আগের আটবার দেখায় প্রতিবারেই ভারত জিতেছে। টি-টোয়েন্টি ক্রিকেটের হাজারতম ম্যাচ। বাংলাদেশ যেন উপলক্ষটা মিস করতে চাইল না। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভারত ম্যাচ মানেই উত্তেজনাকর ম্যাচ। এই ম্যাচেও ব্যাতিক্রম হয়নি।
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রিয়াদ। নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে ছয় উইকেটে ১৪৮ রান করে ভারত। শফিউল ও আমিনুল ইসলাম দুইটি করে উইকেট নেন। ফিল্ডারদের শরীরি ভাষাও ছিল দেখার মত। ব্যাটিংয়ে লিঠন দ্রুত ফিরে গেলেও হাল ছাড়েনি সৌম্য, নাইমরা। উইকেট হাতে রেখে সতর্কতার সাথে খেলে গেছেন। মুশফিকের ৬০ রানের ইনিংসটাই পার্থক্য গড়ে দিয়েছে। ১৯ তম ওভারে টানা চারটি চার হাকিয়েছেন। ফলাফল তিন বল হাতে রেখেই বাংলাদেশের জয়। এই ঐতিহাসিক জয়ে অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিমকে।
ম্যান অব দ্যা ম্যাচঃ মুশফিকুর রহিম

0 মন্তব্যসমূহ