নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয়েছিল বাংলাদেশ ভারত দ্বিতীয় টেস্ট ম্যাচটি। দুই দলই প্রথমবারের মত গোলাপি বল দিয়ে খেলেছে। ইতিহাস তৈরি করা ম্যাচটি ভারতের জন্য স্মরণীয় হয়ে থাকবে। আর বাংলাদেশ দল চাইবে যত দ্রুত সম্ভব ভুলে যেতে।
![]() |
| ©ক্রিকইনফো |
সিরিজের প্রথম টেস্টের মতো ইডেন টেস্টও শেষ হলো মাত্র তিনদিনে। আগের ম্যাচটার রিপ্লে বললে খুব একটা ভুল হবে না। ব্যাটসম্যানরা যেন খেলতেই ভুলে গিয়েছিল। দুই একটা বিচ্ছিন্ন পারফরম্যান্স ছাড়া বলার মতো কিছু কেউ করতে পারে নি। সিরিজের দুই ম্যাচেও এমন ভুতুরে ব্যাটিং দর্শকদের হতাশ করেছে।
একটা সময় মনে হচ্ছিল বাংলাদেশ ক্রিকেটে পরিবর্তন আসছে। সে আশায় গুড়ে বালি। সাকিব তামিম বিহীন এই দলটা যেন আরও মেরুদণ্ডহীন। অতি দ্রুত কার্যকরী পদক্ষেপ নিতে হবে। তবেই আলোর মুখ দেখবে ক্রিকেট বাংলাদেশ।

0 মন্তব্যসমূহ