নানা উত্তেজনার মধ্য দিয়ে শুরু হল ইডেন টেস্ট। শুরুটা ভারতের জন্য যথটা রোমাঞ্চকর, বাংলাদেশের জন্য ততটাই হতাশার। বাজে ব্যাটিংয়ে অল-আউট হয়েছে মাত্র ১০৬ রানে। আর ভারতের সংগ্রহ তিন উইকেটে ১৭৪ রান।
![]() |
| ©ক্রিকইনফো |
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে সফলতা এতটুকুই। ভাল ব্যাটিং পিচ পেয়েও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। সাদমান আর লিটন ছাড়া আর সবাই যেন ব্যাটিংটা ভুলেই গিয়েছিল। মমিনুল, লিটন আর মিঠুন তো আউট হয়েছে শুন্য রানে। ডিফেন্স করেও বাঁচাতে পারেনি উইকেট ।
লিটন ও নাইমের ইনজুরিতে সুযোগ পেয়েছে মিরাজ ও তাইজুল। একারণেই বাংলাদেশের হয়ে ব্যাটিং করেছে বারোজন। টেস্ট ক্রিকেটে হতাশা যেন পিছু ছাড়ছে না বাংলাদেশের। সম্মানজনক ভাবে হারটাও কঠিন হয়ে দাঁড়িয়েছে।

0 মন্তব্যসমূহ