আগামী কাল থেকে শুরু হচ্ছে ঐতিহাসিক ইডেন টেস্ট। বাংলাদেশ ও ভারত উভয় দলই খেলবে নিজেদের প্রথম দিবা রাত্রির টেস্ট ম্যাচ। খেলা হবে গোলাপি বল দিয়ে। দুই দলই চাইবে জয় দিয়ে ম্যাচটা স্মরণীয় করে রাখতে।
![]() |
| ©ক্রিকইনফো |
প্রথম টেস্টে শোচনীয় হারের পর বাংলাদেশ চাইবে ঘুরে দাঁড়াতে। যদিও কাজটা সহজ নয়। আমাদের ক্রিকেটারগণ বেশ কয়েক বারই চমক দেখিয়েছেন। অসম্ভবকে সম্ভব করেছেন। এবারও কি পারবেন ঐতিহাসিক ম্যাচটি স্মরনীয় করে রাখতে।
ইতিহাসের সাক্ষী হতে উপস্থিত থাকবেন তারকা মহাতারকাগণ। থাকবেন বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। দর্শকদের উত্তেজনা এমনই যে সব টিকিট শেষ হয়েছে আগেই। বাংলাদেশ কি পারবে ইতিহাসটা আরেকটু রঙিন করে লিখতে!

0 মন্তব্যসমূহ