বিশ্বকাপের বাছাই পর্বে শক্তিশালী মালদ্বীপকে ২-১ গোলে হারিয়ে রাউন্ড-২ তে বাংলাদেশ ফুটবল দল। অভিনন্দন!
গতকাল রাত এগারোটায় সৌদি আরবের রিয়াদে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও ব্রাজিল। আক্রমণ প্রতি-আক্রমণে সাজানো ছিল পুরো ম্যাচটি। তিন মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা আর্জেন্টাইন তারকা মেসি একমাত্র জয়সূচক গোলটি করেন। সূত্রঃ ইন্টারনেট ম্যাচের মাত্র নয় মিনিটে পেনাল্টি পায় ব্রাজিল। কিন্তু গ্যাব্রিয়েল জেসুসের শটটি গোলকিপারকে ফাঁকি দিলেও দৃষ্টিকটু ভাবে গোলপোস্টের বাইরে চলে যায়। এর মাত্র পাঁচ মিনিট পরেই পেনাল্টি পায় আর্জেন্টিনা। কিন্তু মেসি সুযোগটা হাতছাড়া করলেন না। গোলকিপার ফিরিয়ে দিলেও ফিরতি শটে গোল নিশ্চিত করেন তিনি। এর পর অ…
সাম্প্রতিক সময়ে ফুটবলে আশাজাগানিয়া পারফর্ম করছিল বাংলাদেশ। অনেকেই হয়তো আশা করেছিলেন শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের শিরোপাটা দেশেই থাকবে। কিন্তু মালয়েশিয়ার তেরেঙ্গানু এফসির কাছে ২-১ গোলে হেরেছে চট্টগ্রাম আবাহনী। ©ফেসবুক চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়ায় সন্ধ্যা ছয়টায়। প্রথমার্ধেই দুই গোল হজম করে স্বাগতিকেরা। দ্বিতীয়ার্ধের শুরুতে একটি গোল করে ম্যাচে ফেরার চেস্টা করে। কিন্তু শেষ পর্যন্ত আর কোন গোল হয় নি।